মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমরাজশাহীনিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

favicon
এস এম রকিবুল হাসান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে মাদক সেবনের অপরাধে আরও দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সোমবার ১৭ আগস্ট ২০২৬ তারিখে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে সংস্থাটির একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানইল (করবলা) এলাকায় অভিযান চালিয়ে করোলিনা হেমরমের (৪১) কাছ থেকে ১৫ লিটার এবং একই এলাকার শ্রীমতি সিমিতারার (৩৩) কাছ থেকে ৯ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলার টিকরামপুর (মিস্ত্রিপাড়া) এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মিস্ত্রি কিস্কুর (৩৫) কাছ থেকে আরও ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এভাবে পৃথক স্থানগুলো থেকে মোট ৫৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত করোলিনা হেমরম কানইল এলাকার নাছের হেমরমের মেয়ে, শ্রীমতি সিমিতারা একই এলাকার পচা রবিদাসের স্ত্রী এবং মিস্ত্রি কিস্কু টিকরামপুর এলাকার মঙ্গল কিসকুর ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিয়ামতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, একই অভিযানে মাদক সেবনের দায়ে টিকরামপুর এলাকার মৃত নিমুয়া রবিদাসের ছেলে শ্রী গফুর রবিদাস (৪৫) ও শ্রী রামদাস রবিদাসের ছেলে শ্রী বাবুরাম রবিদাসকে (২২) হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুজনকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাইজুল ইসলাম গণমাধ্যমকে জানান, মাদকের ভয়াল থাবা ও এর অবৈধ বিস্তার রোধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের কঠোর অভিযান এবং গোয়েন্দা নজরদারি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ আগস্ট ২০২৬
দৈনিক উপচার