শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমআন্তর্জাতিকবাদাখশানে মেয়র হত্যাকাণ্ড: নেপথ্যে কোন গোষ্ঠী

বাদাখশানে মেয়র হত্যাকাণ্ড: নেপথ্যে কোন গোষ্ঠী

favicon
আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদের মেয়র আবদুর রহমান মনসুর এক বোমা হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার তার ব্যক্তিগত ও দাপ্তরিক গাড়ি লক্ষ্য করে এই শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। আফগানিস্তান ইন্টারন্যাশনাল ও জিওটিভি নিউজসহ আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাদাখশান প্রাদেশিক হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র এবং পৌরসভার এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, কর্মস্থলের ঠিক কাছাকাছি আগে থেকেই পেতে রাখা একটি রিমোট নিয়ন্ত্রিত বা টাইম বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মেয়র মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।

এর আগে একই প্রদেশে ফাইজাবাদে যাতায়াতের পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি। প্রায় তিন সপ্তাহ আগে ঘটা ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ-খোরাসান (আইএস-কে)।

বিশ্লেষকদের মতে, ২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে বাদাখশান প্রদেশটি দেশের অন্যতম প্রধান খনিজসম্পদ আহরণ ও খনি খাতের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিগত পাঁচ বছর ধরে তালেবান প্রশাসন এই অঞ্চলের খনি খাত সম্প্রসারণ এবং অর্থনৈতিক কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।

তবে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও বিচ্ছিন্ন হামলা রোধ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে আইএস-খোরাসানের মতো উগ্রবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে মধ্য কাবুলের একটি জনপ্রিয় চীনা রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ বিস্ফোরণ এবং ২০২৪ সালের ডিসেম্বরে শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলার দায়ও স্বীকার করেছিল এই জঙ্গি গোষ্ঠীটি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৪ আগস্ট ২০২৬
দৈনিক উপচার