শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমসারাদেশরাজশাহী জেলা ডিবি'র অভিযানে ২০০ বোতল ইসকাফ-সহ আটক ২

রাজশাহী জেলা ডিবি'র অভিযানে ২০০ বোতল ইসকাফ-সহ আটক ২

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর চারঘাটে মাদক বিরোধী  বিশেষ অভিযান চালিয়ে ২০০ বোতল অবৈধ আমদানিকৃত কোডিনযুক্ত মাদকদ্রব্য ইসকাফ (Eskuf)-সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 এ সময় একটি মাদক পরিবহনের ব্যাবহৃত রেজিস্ট্রেশন বিহীন টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসি   মোটরসাইকেল  আলামত হিসেবে জব্দ করা হয়।

 তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো  দুই সহযোগী সেখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যেতে সক্ষম হয়।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে চারঘাট মডেল থানাধীর খোর্দ্দগোবিন্দপুর এলাকার ১ নং আসামী পলাশ এর নিজ বসতবাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—খোদগোবিন্দপুর এলাকার মৃত লাবলুর ছেলে মোঃ পলাশ (২৩) এবং ঝিকরা (উত্তরপাড়া) এলাকার মোঃ জমির মিয়ার ছেলে মোঃ জনি (২৩)। ঘটনার সাথে জড়িত পলাতক বাকি দুই অভিযুক্ত আসামি—ঝিকরা এলাকার মোঃ সম্রাট ইসলাম (৩০) ও খোদগোবিন্দপুর এলাকার মোঃ তুষার আহাম্মেদ (২৯)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল চারঘাটের খোর্দ্দগোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। আসামিরা মোটরসাইকেলে করে খাকি রঙের কার্টুন ও প্লাস্টিকের ব্যাগে করে মাদক বিক্রির জন্য অবস্থান করছিল। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে হাতেনাতে পলাশ ও জনিকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে পলাশের নিকট থাকা কার্টুন থেকে ১৫০ বোতল এবং জনির প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ বোতলসহ মোট ২০০ বোতল ESkuf উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পলাতক সম্রাট ও তুষারের কাছ থেকে এসব মাদক সংগ্রহ করে তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল।

আরো জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে  চারঘাট থানায় পূর্বেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। 

উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে । পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা ডিবি পুলিশ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ আগস্ট ২০২৬
দৈনিক উপচার