বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাসিক নির্বাচনে মেয়র পদে লড়বেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

রাসিক নির্বাচনে মেয়র পদে লড়বেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর  আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির এবং বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মেয়র পদে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর একটি পরিচিত ও পরিচ্ছন্ন মুখ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অতীতে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি এবং মহানগর জামায়াতের সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

পেশাগত জীবনে তিনি একজন চিকিৎসক এবং বর্তমানে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত থাকায় নগরবাসীর কাছে তার রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। 

এর আগে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে নির্বাচনে লক্ষাধিক ভোট পেয়ে শক্তিশালী অবস্থান তৈরি করলেও শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর কাছে পরাজিত হন। জাতীয় নির্বাচনে তার এই শক্ত উপস্থিতি ও সাংগঠনিক ভিত্তিকে মূল্যায়ন করে দলীয় হাইকমান্ড এবার তাকে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ার জন্য সবুজ সংকেত দিয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ আগস্ট ২০২৬
দৈনিক উপচার