রাজশাহীতে ১৬ বোতল কফ সিরাপসহ বিজিবির জালে আটক এক যুবক
রাজশাহীর দামকুড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপসহ মো. রিপন আলী (২০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাজারদিয়া বিওপির বিজিবি টহল দল দামকুড়ার চর মাজারদিয়া ফরেস্ট বাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত সীমান্ত থেকে মোটরসাইকেলযোগে আসা এক সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাকে আটক করেন।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ ও তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৬ বোতল ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি এবং তার সঙ্গে থাকা একটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি।
আটককৃত মাদক কারবারি মো. রিপন আলী রাজশাহী মেট্রোপলিটনের দামকুড়া থানার চর মাজারদিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে আইন প্রয়োগকারী সংস্থা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে,