মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদমালয়েশিয়ার বিপক্ষে সিরিজ নিজেদের করল বাংলাদেশ এইচপি দল

মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ নিজেদের করল বাংলাদেশ এইচপি দল

favicon
স্পোর্টস ডেস্ক:

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দাপুটে প্রদর্শনীতে মালয়েশিয়া ইমার্জিং দলকে পাত্তাই দেয়নি বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সফরকারীদের দেওয়া ১০৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭.৩ ওভারে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মালয়েশিয়ার অধিনায়ক। তবে ইনিংসের শুরুতেই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। দলীয় ১৯ রান পার হতেই দুই ওপেনার সাজঘরে ফিরে যান। এরপর সাইদ আজিজ ও আহমেদ আকিল তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে ৫৮ রানের জুটি গড়লেও রান তোলার গতি ছিল অত্যন্ত মন্থর। নির্ধারিত ২০ ওভারের কোটায় মাত্র ৪ উইকেট হারিয়ে ১০৫ রানে থামে মালয়েশিয়ার ইনিংস। দলের পক্ষে সাইদ আজিজ সর্বোচ্চ ৪০ ও আকিল ৩০ রান করেন। বাংলাদেশের পক্ষে বোলার রনি ২০ রান খরচায় শিকার করেন ২টি উইকেট এবং রুবেল নেন ১টি উইকেট।

১০৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিংয়ের প্রদর্শনী দেখান বাংলাদেশের তরুণ ব্যাটাররা। ওপেনার জাওয়াদ আবরার মাত্র ৮ বলে ঝোড়ো ২৩ রানের ইনিংস খেলে আউট হলেও অন্য প্রান্তে জিসান আলমের তাণ্ডব থামেনি। ধ্বংসাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৯ বলে ফিফটি পূর্ণ করা জিসান ৭টি ছক্কা এবং ২টি চারের সাহায্যে অপরাজিত ৫৭ রানের এক ঝকঝকে ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন। বাংলাদেশ এইচপি দল মাত্র ৭.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। মালয়েশিয়ার বোলার আরিফুল্লাহ ৩১ রানে ২টি উইকেট লাভ করেন।

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার সীমিত ওভারের দীর্ঘ পরিসরের লড়াইয়ের পালা। আগামী ১২ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় আবারও মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি দল।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১০ আগস্ট ২০২৬
দৈনিক উপচার