শনিবার , ০১ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরুয়েটে আরপি বাস আটক

রুয়েটে আরপি বাস আটক

মালিকপক্ষকে উপস্থিত হয়ে সমাধানের দাবি শিক্ষার্থীদের
favicon
স্টাফ রিপোর্টার :-
রুয়েটে আরপি বাস আটক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা একটি আরপি বাস ক্যাম্পাসে আটক করে রেখেছেন। যাত্রীদের সঙ্গে অসদাচরণ ও নির্ধারিত গন্তব্যে পরিবহন সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাত ১২টা ১০ মিনিটের দিকে বাসটি রুয়েট প্রশাসনিক ভবনের সামনে আটক করা হয়।

আটক করা বাসটি (ঢাকা মেট্রো-ব-১২-১৪১২) ঢাকা গাবতলী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে নাটোর, সিরাজগঞ্জ ও রাজশাহীগামী যাত্রী পরিবহনের কথা থাকলেও যাত্রী সংখ্যা কম থাকায় নাটোরে পৌঁছানোর পর বাসের সুপারভাইজার, চালক ও হেলপার যাত্রীদের সেখানে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় যাত্রীরা আপত্তি জানালে বাসটি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে। পরে বাসটি রুয়েট গেট সংলগ্ন নয়ন পেট্রোল পাম্পে জ্বালানি নিতে গেলে বাসে থাকা রুয়েটের সিভিল বিভাগের শিক্ষার্থী জাহিরুল ইসলাম বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের জানান।

এরপর শিক্ষার্থীরা বাসটি রুয়েট প্রশাসনিক ভবনের সামনে নিয়ে গিয়ে আটক করেন। শিক্ষার্থীরা জানান, বাসের মালিকপক্ষ উপস্থিত হয়ে বিষয়টির সমাধান না করা পর্যন্ত বাসটি ক্যাম্পাসে রাখা হবে।

এ বিষয়ে রুয়েট প্রশাসনের মাধ্যমে মতিহার থানা পুলিশ ও বাস মালিকপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে বাসটি রুয়েট ক্যাম্পাসে রয়েছে। এ ঘটনায় ক্যাম্পাস এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

রুয়েটে আরপি বাস আটক
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩১ জুলাই ২০২৬
দৈনিক উপচার