শনিবার , ২৫ জুলাই ২০২৬
হোমরাজশাহীঐতিহাসিক রথমেলা ঘিরে বিতর্ক, ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার দাবি কমিটির
চাঁদাবাজির অভিযোগের ব্যাখ্যা দিল ঈদগাহ কমিটি

ঐতিহাসিক রথমেলা ঘিরে বিতর্ক, ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার দাবি কমিটির

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর ঐতিহাসিক রথমেলাকে ঘিরে ঈদগাহ মাঠকেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগ ওঠার পর এর ব্যাখ্যা দিয়েছে সংশ্লিষ্ট মসজিদ ও ঈদগাহ কমিটি। কমিটির পক্ষ থেকে এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বাস্তবতাবিবর্জিত বলে দাবি করা হয়েছে।

কমিটির নেতারা জানান, ঈদগাহ মাঠের একাংশে দীর্ঘদিন ধরে একটি ছোট ঘর ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, ওই স্থানে মাদক সেবন, মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হতো। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয় এবং ঈদগাহ মাঠের স্বাভাবিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

কমিটির ভাষ্য, বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হয়। জনস্বার্থ, ঈদগাহ মাঠের পবিত্রতা এবং এলাকার সার্বিক পরিবেশ বিবেচনা করে ওই স্থাপনা অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ঘরটি সরিয়ে ফেলা হয়।

মসজিদ ও ঈদগাহ কমিটির দাবি, স্থাপনাটি অপসারণের পর একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছে। তবে এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলে দাবি করে কমিটি বলছে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমন অভিযোগ করা হয়েছে।

কমিটির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, কিছু কথিত সাংবাদিক বিভিন্ন সময়ে তাদের কাছে অর্থ দাবি করেছিলেন। সেই দাবি পূরণ না হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে বলে কমিটির নেতারা দাবি করেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

কমিটির নেতারা বলেন, ঈদগাহ মাঠ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; এটি এলাকাবাসীর ধর্মীয় ও সামাজিক সম্পদ। মাঠের পবিত্রতা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনস্বার্থ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

তাদের দাবি, কোনো ধরনের আর্থিক সুবিধা বা ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এলাকাবাসীর দীর্ঘদিনের উদ্বেগ ও দাবির পরিপ্রেক্ষিতেই ঘর অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, ঈদগাহ মাঠ ও রথমেলাকে ঘিরে ওঠা অভিযোগ-পাল্টা অভিযোগের বিষয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। সচেতন মহলের মতে, প্রকৃত ঘটনা উদঘাটনে অভিযোগগুলোর নিরপেক্ষ যাচাই এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য সামনে আসা প্রয়োজন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৪ জুলাই ২০২৬
দৈনিক উপচার