সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীর টেকসই উন্নয়নে একসঙ্গে কাজের প্রত্যয় রাসিক ও ওয়াসার

রাজশাহীর টেকসই উন্নয়নে একসঙ্গে কাজের প্রত্যয় রাসিক ও ওয়াসার

favicon
মো: নুরে ইসলাম মিলন:

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হারুন-অর-রশীদ (যুগ্মসচিব)। সাক্ষাৎকালে নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয় আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনিযুক্ত এমডিকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।

বৈঠকে রাজশাহী মহানগরীর পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন নগর গঠন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং জনসেবার কার্যকারিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত নগর গড়ে তুলতে রাজশাহী সিটি করপোরেশন যেসব উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে, তা প্রশংসনীয়। একই সঙ্গে ওয়াসার সেবার গুণগত মান আরও উন্নত করতে তিনি রাসিকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জবাবে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের দোরগোড়ায় সর্বোচ্চ মানের সেবা পৌঁছে দেওয়াই সিটি করপোরেশনের প্রধান লক্ষ্য। রাজশাহীর সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই। এ লক্ষ্যে রাজশাহী ওয়াসার কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

আলোচনায় নগরবাসীর জন্য উন্নত ও কার্যকর সেবা নিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশন এবং রাজশাহী ওয়াসার মধ্যে বিদ্যমান সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম ও জেলা দায়রা জজ) মো. ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই সাঈদ, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান এবং নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ও নিলুফার ইয়াসমিন।

এই সাক্ষাৎকে রাজশাহীর নাগরিক সেবার মানোন্নয়ন, সমন্বিত উন্নয়ন পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৩ জুলাই ২০২৬
আরও খবর
এয়ারবাসের প্রস্তাবকে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রদূত মিলারের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা

রাষ্ট্রপতি হয়ে প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল: ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

'দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে': আইএইচটিতে ভূমিমন্ত্রী মিনু

'সবার আগে বাংলাদেশ' নীতিতে জাতিসংঘে দেশের স্বার্থ তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রয়োজনে চিঁড়া-মুড়ি নিয়ে ঢাকায় লংমার্চ হবে: ডা. শফিকুর রহমান

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

দৈনিক উপচার