রাজশাহীতে অবৈধ বিদেশি চকলেট বিক্রিতে জরিমানা
রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং অবৈধভাবে আমদানি করা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জ্বালানি তেলের অবৈধ মজুত রোধ, গুজব প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে নগরীর দুটি ফিলিং স্টেশনেও বিশেষ মনিটরিং পরিচালনা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সাহেববাজার কালীমন্দির গলিতে অবস্থিত রাহাত এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া বৈধ আমদানি প্রক্রিয়া অনুসরণ না করে চোরাইপথে আনা বিদেশি খাদ্যপণ্য বিক্রির অভিযোগও পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থ অবস্থিত মেসার্স নয়ান পেট্রোলিয়াম এজেন্সি এবং মেসার্স আফরিন ফিলিং স্টেশনে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জ্বালানি তেলের অবৈধ মজুত, সরবরাহ পরিস্থিতি, গুজব প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরদণ্ড করা হয়।
একই অভিযানে নগরীর তালাইমারী এলাকায় অবস্থিত মেসার্স নয়ান পেট্রোলিয়াম এজেন্সি এবং মেসার্স আফরিন ফিলিং স্টেশনে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জ্বালানি তেলের অবৈধ মজুত, সরবরাহ পরিস্থিতি, গুজব প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা, ভেজাল ও অবৈধ পণ্য বাজারজাতকরণ রোধ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।