বুধবার , ২২ জুলাই ২০২৬
হোমরাজশাহীবিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে নিজ বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন— ভিখু মণ্ডলের স্ত্রী হাসিনা বেগম, তার মেয়ে মীম খাতুন এবং নিহত হাসিনা বেগমের ভাতিজি আশা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির একটি লোহার মই ব্যবহার করে উপরে ওঠার সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন হাসিনা বেগম। তাকে বাঁচাতে ছুটে যান মেয়ে মীম খাতুন ও ভাতিজি আশা খাতুন। কিন্তু বিদ্যুতের সংস্পর্শে এসে তারাও গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মরদেহগুলো উদ্ধার করা হয়। একসঙ্গে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার বা বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে লোহার মইটি বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ জুলাই ২০২৬
দৈনিক উপচার