বুধবার , ২২ জুলাই ২০২৬
হোমরাজশাহীরাস্তা দখলের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

রাস্তা দখলের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

favicon
মো: নুরে ইসলাম মিলন :

রাজশাহী নগরীর নতুন বিল শিমলা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে রাস্তার জন্য নির্ধারিত জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা সরেজমিনে যাচাই করেন।

পরিদর্শনকালে আরডিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা অভিযোগের বিষয়ে স্থানীয়দের বক্তব্য শোনেন এবং নির্মাণাধীন ভবনের অবস্থান, রাস্তার নির্ধারিত সীমানা ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড. আনোয়ার হোসেন ও তার সঙ্গে সংশ্লিষ্ট শেয়ার মালিকরা রাস্তার জন্য নির্ধারিত জায়গা না রেখেই একতলা ভবন নির্মাণ করেছেন। এতে এলাকার চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে এবং ভবিষ্যতে জনসাধারণের চলাচলে গুরুতর ভোগান্তির আশঙ্কা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে রাস্তা আরও সংকুচিত হয়ে জনদুর্ভোগ বাড়বে।

ঘটনাস্থল পরিদর্শনের সময় অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট অভিযুক্ত ড. আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে একাধিকবার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।

পরিদর্শন শেষে আরডিএ চেয়ারম্যান সাংবাদিকদের জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সরকারি রাস্তার নির্ধারিত জায়গা সংরক্ষণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দখলদারিত্ব বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, রাস্তার জন্য নির্ধারিত জায়গা সংরক্ষণ নিশ্চিত করা গেলে একদিকে যেমন জনসাধারণের নির্বিঘ্ন চলাচল বজায় থাকবে, অন্যদিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও অবৈধ দখলের প্রবণতাও প্রতিরোধ করা সম্ভব হবে। এখন তদন্তের পর আরডিএ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর এলাকাবাসীর।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ জুলাই ২০২৬
দৈনিক উপচার