সোমবার , ২০ জুলাই ২০২৬
হোমরাজশাহীকোট স্টেশন জামে মসজিদের সংস্কারে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক

কোট স্টেশন জামে মসজিদের সংস্কারে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নগরীর কোট স্টেশন জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। এ সময় মসজিদের সংস্কার ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

রোববার (১৯ জুলাই) নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ কোট স্টেশন জামে মসজিদের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কাজের বিভিন্ন বিষয় প্রশাসকের কাছে তুলে ধরেন। পাশাপাশি সংস্কার কার্যক্রম বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে। প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে মসজিদের সংস্কার কাজে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

সাক্ষাৎ শেষে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাদের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২০ জুলাই ২০২৬
দৈনিক উপচার