সোমবার , ২০ জুলাই ২০২৬
হোমরাজশাহীজনবান্ধব পুলিশি সেবায় গুরুত্বারোপ আরএমপি কমিশনারের

জনবান্ধব পুলিশি সেবায় গুরুত্বারোপ আরএমপি কমিশনারের

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ৮টায় পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

পরে পুলিশ কমিশনার প্যারেড পরিদর্শন করেন এবং সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। একটি দক্ষ, সেবামুখী ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে প্রত্যেক সদস্যকে পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক সুস্থতা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ ও কর্মক্ষম পুলিশ সদস্যই জনগণকে কার্যকর ও উন্নত সেবা দিতে সক্ষম। তাই নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মাস্টার প্যারেডে আরএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ জুলাই ২০২৬
দৈনিক উপচার