রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমরাজশাহীরাজশাহী রাইফেল ক্লাবকে আধুনিকায়নে কার্যনির্বাহী কমিটির সভা

রাজশাহী রাইফেল ক্লাবকে আধুনিকায়নে কার্যনির্বাহী কমিটির সভা

favicon
নুরে ইসলাম মিলন:-

রাজশাহী রাইফেল ক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও মানসম্মত করতে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ১২তম এয়ারগান চ্যাম্পিয়নশিপে পদকজয়ী শুটারদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার ও রাজশাহী রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনের পাশাপাশি ক্লাবের সার্বিক উন্নয়ন, লেজার শুটিং সিস্টেম ক্রয়, অনুদান প্রাপ্তি সাপেক্ষে কিট শুটিংয়ের জন্য বন্দুক ক্রয়, সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, শুটিংয়ের মানোন্নয়ন, প্রশাসনিক বিষয়াদি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, রাজশাহী রাইফেল ক্লাবকে একটি আধুনিক ও দক্ষ শুটিং প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা, দক্ষতা বৃদ্ধি এবং ক্লাবের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফল শুটার তৈরিতে আধুনিক প্রযুক্তি ও উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার ওপর জোর দেন।

সভা শেষে ১২তম এয়ারগান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অর্জনকারী শুটারদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় পুলিশ কমিশনার বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, ধারাবাহিক অনুশীলন ও নিষ্ঠার মাধ্যমে রাজশাহীর শুটাররা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, রাজশাহী রাইফেল ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিবৃন্দ এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ জুলাই ২০২৬
দৈনিক উপচার