রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমরাজশাহীযাত্রীসেবার মানোন্নয়নে সিএনজি মালিক সমিতির সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

যাত্রীসেবার মানোন্নয়নে সিএনজি মালিক সমিতির সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

favicon
স্টাফ রিপোর্টার :-

যাত্রীসেবার মানোন্নয়ন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করতে রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শনিবার (১৮জুলাই ২০২৬) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা যাত্রীসেবার বিভিন্ন বিষয়, সিএনজি পরিচালনায় শৃঙ্খলা, চালকদের আচরণ, সড়কে নিরাপত্তা এবং যানজট নিরসনে পুলিশের সঙ্গে সমন্বয়ের বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় সিএনজি মালিক সমিতির সভাপতি মাইনুল হক হারু, সাধারণ সম্পাদক মো. শ্যামল শেখ, সহ-সভাপতি মোহাম্মদ হাবিব, সহ-সাধারণ সম্পাদক সোহানসহ সংগঠনের সদস্য রাশিদুল, মিনারুল এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সমিতির কার্যালয়ের সরকারি প্রতিনিধি মো. হৃদয়, সুপারভাইজার খোরশেদ, বিপ্লব ও মাইনুল সভায় অংশ নেন।

সভায় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও পরিবহন মালিকদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের সঙ্গে ভালো আচরণ, ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবহন সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ যাত্রীসেবার মান উন্নয়ন, চালকদের প্রশিক্ষণ, সড়কে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা সমাধানে আরএমপির সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উভয় পক্ষ যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ জুলাই ২০২৬
দৈনিক উপচার