রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীতে ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :-

চীনে উচ্চশিক্ষার সুযোগ, ব্যবসায়িক সম্ভাবনা, উন্নত চিকিৎসা সেবা এবং ভিসা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজশাহীতে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মালিশা গ্রুপ ও আরশি গ্লোবাল কেয়ারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা’ শীর্ষক এ সেমিনার শনিবার (১৮ জুলাই) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. হাসান আলী, ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মো. জাহাঙ্গীর এবং রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোরশেদ জামান মিয়া।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা এবং আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরের সভাপতি মো. এ.কে.এম. সারোয়ার জাহান প্রিন্স।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর কোষাধ্যক্ষ প্রফেসর ডা. সেতাউর রহমান এবং রাকসুর ভিপি মো. মোস্তাকুর রহমান জাহিদ।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ সেমিনারে চীনে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া, ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ, মেডিকেল ভিসা এবং ভিসা প্রসেসিংয়ের বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বর্তমানে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক ব্যবসা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে চীন বিশ্বের অন্যতম সম্ভাবনাময় গন্তব্য। সঠিক পরিকল্পনা, নির্ভরযোগ্য তথ্য এবং যথাযথ দিকনির্দেশনা থাকলে বাংলাদেশি শিক্ষার্থী, উদ্যোক্তা ও রোগীরা চীনের এসব সুযোগ সফলভাবে কাজে লাগাতে পারেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক শিক্ষা, ব্যবসা ও চিকিৎসা বিষয়ে সঠিক তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা, ব্যবসা সম্প্রসারণ এবং উন্নত চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে সঠিক তথ্য ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। এ ধরনের সেমিনার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।

সেমিনারে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আয়োজক প্রতিষ্ঠান আরশি গ্লোবাল কেয়ারের পক্ষ থেকে জানানো হয়, বিদেশে উচ্চশিক্ষা, ব্যবসা সম্প্রসারণ এবং উন্নত চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহীদের নির্ভরযোগ্য পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও এ ধরনের তথ্যভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে।

দিনব্যাপী এ সেমিনারে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, চিকিৎসক, পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক আগ্রহী মানুষ অংশগ্রহণ করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ জুলাই ২০২৬
দৈনিক উপচার