রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদনতুন ভবন, বৃক্ষরোপণ ও অ্যালামনাই কার্যালয়ের উদ্বোধনে ভূমিমন্ত্রী মিনু

নতুন ভবন, বৃক্ষরোপণ ও অ্যালামনাই কার্যালয়ের উদ্বোধনে ভূমিমন্ত্রী মিনু

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন এক মাইলফলক যুক্ত হলো। নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) দুপুরে ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষ কারিগরি জনশক্তি তৈরির বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কারিগরি শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণ, প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি একটি যুগান্তকারী উদ্যোগ। পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আধুনিক কারিগরি শিক্ষা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহীর কর্মকর্তাবৃন্দ, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। পরে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউট ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন ও পরিদর্শন করা হয়।

অনুষ্ঠিতে উপস্থিত বক্তারা বলেন, আধুনিক শিক্ষা অবকাঠামো, সবুজ পরিবেশ এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করে। এসব উদ্যোগ রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে দেশের অন্যতম আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ জুলাই ২০২৬
দৈনিক উপচার