আনোয়ারা বেগমের জানাজায় মাহফুজুর রহমান রিটনসহ বিশিষ্টজনরা
রাজশাহী নগরীর বড় বনগ্রাম রায়পাড়া এলাকার বাসিন্দা ও ১৭ নম্বর ওয়ার্ড মহল্লা কমিটির সভাপতি মো. কাজী জহুরুল হক গাজীর সহধর্মিণী আনোয়ারা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন।
মরহুমা আনোয়ারা বেগম আজ সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার জানাজার নামাজ আজ বাদ আসর নগরীর রায়পাড়া বালুর মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান রিটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
পরে উপস্থিত সকলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তাআলা মরহুমা আনোয়ারা বেগমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন—এই দোয়া করা হয়। আমিন।