রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদকাজের নামে খোয়া বিছিয়ে উধাও ঠিকাদার
তানোরে ভোগান্তিতে পথচারী ও যানচালক

কাজের নামে খোয়া বিছিয়ে উধাও ঠিকাদার

favicon
স্টাফ রিপোর্টার :-
কাজের নামে খোয়া বিছিয়ে উধাও ঠিকাদার

রাজশাহীর তানোর উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। নির্ধারিত সময়ে কাজ শেষ না করে নানা অজুহাতে ঠিকাদাররা কাজ বন্ধ করে রাখায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যত ঠিকাদারদের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজ শেষ করার জন্য এলজিইডির পক্ষ থেকে একাধিকবার তাগাদা দেওয়া হলেও ঠিকাদাররা তাতে কর্ণপাত করছেন না। এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাপ দেওয়া হলে উল্টো হুমকি-ধমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ফলে রাস্তার কাজের অগ্রগতি থেমে আছে, আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

খোঁজ নিয়ে জানা গেছে, তানোর উপজেলায় গ্রামীণ পর্যায়ে প্রায় সাত থেকে আটটি সড়ক সংস্কার কাজ শুরু হয়েছিল প্রায় এক বছর আগে। এর মধ্যে কয়েকটি কাজ ছয় মাস থেকে এক বছরেরও বেশি সময় ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। এসব কাজের মধ্যে রয়েছে তানোর পৌর এলাকার চাপড়া স্কুল মাঠ থেকে মিরাপাড়া মোড় পর্যন্ত সড়ক, আমশো গ্রামের রাস্তা, কলমা ইউনিয়নের কুজিশহর ও আজিজপুর এলাকার রাস্তা, দরগাডাঙ্গা থেকে নটিপাড়া, স্বপ্নের মোড়, কাশিম বাজার থেকে লবলবি এবং চন্দনকোঠা এলাকার সড়ক।

স্থানীয়দের অভিযোগ, জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় শুরু হওয়া এসব কাজের বেশির ভাগই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে করা হয়েছে। প্রথমে রাস্তা খুঁড়ে পুরোনো খোয়া ও পাথর ব্যবহার করা হয়েছে। নামমাত্র বালু দিয়ে রোলার চালানো হয়েছে। রাস্তার দুই পাশে নতুন ইট দিয়ে এজিং করার কথা থাকলেও অনেক ক্ষেত্রে পুরোনো ইট ও মাটি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, রাস্তার কাজ শুরু হওয়ার পর ঠিকাদাররা নিয়মিত তদারকি করেননি। ঠিকাদারের মিস্ত্রিরাই নিজেদের ইচ্ছামতো কাজ করেছেন। ফলে নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক স্থানে নির্মিত কালভার্টে পর্যাপ্ত সিমেন্ট, বালু ও রড ব্যবহার না করার অভিযোগ রয়েছে। এসব কালভার্টে ভারী যানবাহন চলাচল করলে ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, শুষ্ক মৌসুমে কাজ শুরু হলেও নিয়মিতভাবে কাজ করলে অনেক আগেই শেষ হয়ে যেত। কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় এখন বর্ষা মৌসুমে রাস্তার খোয়া কাদায় পরিণত হয়েছে। বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। কৃষিপণ্য, সার ও শ্রমিক পরিবহনে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন কৃষকরাও।

তাদের অভিযোগ, রাস্তার কাজের তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত মাঠে থাকার কথা থাকলেও অনেক সময় তা দেখা যায় না। ফলে ঠিকাদাররা নিজেদের মতো করে কাজ করছেন। নির্মাণসামগ্রী চাপড়া স্কুল মাঠ ও বনকেশর স্কুল মাঠে ফেলে রাখায় শিক্ষার্থীদের খেলাধুলাতেও সমস্যা হচ্ছে।

এদিকে এলজিইডি সূত্রে জানা যায়, প্রায় আটটি জিওবি মেইনটেন্যান্স কাজের মধ্যে কয়েকটি কাজ শহরের প্রভাবশালী ঠিকাদারদের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদারদের একাধিকবার লিখিত ও মৌখিকভাবে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি পাওয়া যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির এক কর্মকর্তা বলেন, ঠিকাদারদের অনেকেই নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে কাজ বন্ধ রেখেছেন। তাদের কাজ শুরু করার জন্য বারবার বলা হলেও তারা গুরুত্ব দিচ্ছেন না। প্রায় ছয় কোটি টাকার কাজ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। তবে প্রকৌশলীদের সঠিক তদারকি থাকলে এসব কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার না করে তানোর উপজেলা প্রকৌশলী নুর নাহার বলেন, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কিছু কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঠিকাদারদের চিঠি ও মৌখিকভাবে কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে ঠিকাদারদের সঙ্গে কাজ নিয়ে কথা বলতে গেলে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি দ্রুত সব কাজ শেষ করার।"

উপজেলা প্রকৌশলী আরও জানান, যেসব রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে সেগুলোর ৬০ থেকে ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কয়েকটি রাস্তার প্রাইম কোর্ড করা হলেও বৃষ্টির পানিতে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশিমবাজার থেকে বায়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার প্রাইম কোর্ড নষ্ট হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করার চেষ্টা চলছে।

তবে স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, অসমাপ্ত সড়কগুলোর কাজ দ্রুত শেষ করতে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিম্নমানের কাজের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

কাজের নামে খোয়া বিছিয়ে উধাও ঠিকাদার
তানোরে ভোগান্তিতে পথচারী ও যানচালক
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৭ জুলাই ২০২৬
আরও খবর
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের শুভ উদ্বোধন

দুর্যোগ থেকে উপকূলীয় এলাকাকে রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নতুন ভবন, বৃক্ষরোপণ ও অ্যালামনাই কার্যালয়ের উদ্বোধনে ভূমিমন্ত্রী মিনু

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় চাকরি গেল নারী প্রশিক্ষকের

সেই তহশীলদারের বদলী ; রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি!

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরাই বাস্তবায়িত করব

দৈনিক উপচার