মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমরাজশাহীরাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী সীমান্তে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) পরিচালিত এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় জেডি মদ এবং ২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে, ১৬ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়নের খানপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানার পশ্চিমপাড়া পদ্মা নদীর পাড় এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে ফাঁদ পাতে। একপর্যায়ে টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ওই বস্তা থেকে ৯২ বোতল ভারতীয় জেডি মদ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

দ্বিতীয় অভিযানে, ১৭ জুলাই রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে সাহেবনগর বিওপির নিয়মিত টহল দল বিশেষ তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার চরহনুমন্তনগর এলাকায় অভিযান চালায়। এ সময় জঙ্গলের ভেতরে ফেলে রাখা একটি বস্তা থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

একই রাতে আনুমানিক ১২টা ৫০ মিনিটে ইউসুফপুর বিওপির আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে টাংগন পূর্বপাড়া নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে কাউকে না পেলেও জেলেদের মাছ ধরার জালের নিচে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে ২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা এসব সিরাপ রাজশাহী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৭ জুলাই ২০২৬
দৈনিক উপচার