বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমরাজশাহীস্বপ্নের নতুন ঠিকানায় প্রিতু-সাহিদ, সম্মাননা জানাল প্রকাশকাল সম্পাদক

স্বপ্নের নতুন ঠিকানায় প্রিতু-সাহিদ, সম্মাননা জানাল প্রকাশকাল সম্পাদক

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম প্রকাশকাল-এর দুই তরুণ সংবাদকর্মী প্রিতু বীর ও সাহিদ হাসানকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেছেন প্রকাশক ও সম্পাদক মো. রাজিব আলী রাতুল। সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করে ঢাকায় ইন্টার্নশিপের মাধ্যমে পেশাজীবনের নতুন অধ্যায় শুরু করতে যাওয়ায় তাদের এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

এ সময় প্রকাশক ও সম্পাদক মো. রাজিব আলী রাতুল বলেন, "সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সত্য, ন্যায় ও মানুষের পাশে দাঁড়ানোর এক মহান দায়িত্ব। সেই দায়িত্ববোধ নিয়েই প্রিতু বীর ও সাহিদ হাসান গত দুই বছর ধরে প্রকাশকাল-এ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে। তাদের আন্তরিকতা, শেখার আগ্রহ এবং দায়িত্ববোধ সবসময়ই প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি, তারা ভবিষ্যতে দেশের মূলধারার গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাংবাদিকতার মর্যাদা আরও সমুন্নত করবে।"

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৩ আগস্ট যাত্রা শুরু করা প্রকাশকাল অল্প সময়ের মধ্যেই রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে। এই অর্জনের পেছনে রয়েছে প্রকাশকাল পরিবারের সম্মিলিত প্রচেষ্টা, নিরলস পরিশ্রম এবং পেশাদার সাংবাদিকতার প্রতি অঙ্গীকার।

রাজিব আলী রাতুল বলেন, "একটি সফল সংবাদমাধ্যম কখনো একজনের একক প্রচেষ্টায় গড়ে ওঠে না। এটি একটি টিমের ঐকান্তিক শ্রম, পারস্পরিক সহযোগিতা ও দায়বদ্ধতার ফল। প্রকাশকাল পরিবারের প্রতিটি সদস্যের আন্তরিকতা আমাদের এগিয়ে নিয়েছে। বিশেষ করে প্রিতু বীর ও সাহিদ হাসান তাদের মেধা, পরিশ্রম ও দায়িত্বশীলতার মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।"

সম্মাননা গ্রহণ শেষে প্রিতু বীর ও সাহিদ হাসান প্রকাশকাল পরিবার এবং প্রকাশক ও সম্পাদক মো. রাজিব আলী রাতুলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রকাশকাল-এ কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা, শিক্ষা ও পেশাগত দিকনির্দেশনা পেয়েছেন, তা তাদের ভবিষ্যৎ সাংবাদিকতা জীবনের পথচলায় শক্ত ভিত হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানের শেষে প্রকাশক ও সম্পাদক মো. রাজিব আলী রাতুল দুই সহকর্মীর হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কর্মপরিবেশে তারা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশের গণমাধ্যমে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন।

উল্লেখ্য, প্রকাশকাল রাজশাহী থেকে প্রকাশিত একটি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম। প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ রক্ষা এবং পেশাদার সাংবাদিকতার মাধ্যমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের পাঠকদের আস্থা অর্জন করে আসছে। তরুণ সাংবাদিকদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ জুলাই ২০২৬
দৈনিক উপচার