বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানা উন্নয়নে উদ্যোগ

রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানা উন্নয়নে উদ্যোগ

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহী মহানগরীতে আধুনিক কসাইখানা (মিট প্রসেসিং সেন্টার) নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন রাসিক প্রশাসক। পরে রাসিকের বিভিন্ন বিভাগের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণ ও চিড়িয়াখানার আধুনিকায়নে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগকে স্বাগত জানাই। এ দুটি প্রকল্প বাস্তবায়নসহ রাজশাহীর সার্বিক উন্নয়নে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

তিনি বলেন, নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কেন্দ্রে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক ল্যাবে মান নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে। এতে একদিকে যেমন নগরবাসী নিরাপদ মাংস পাবেন, অন্যদিকে মাংস ব্যবসায়ীরাও উপকৃত হবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, পশুর কোনো অংশ অপচয় না করে গবেষণার মাধ্যমে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করা সম্ভব। এতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

রাজশাহী চিড়িয়াখানার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চিড়িয়াখানাকে আধুনিক রূপ দেওয়া প্রয়োজন। এ বিষয়ে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং তিনি আধুনিক চিড়িয়াখানা নির্মাণের বিষয়ে সম্মতি দিয়েছেন।

তিনি আরও বলেন, আম, রেশম, কৃষি, মৎস্য উৎপাদন, পরিচ্ছন্নতা ও পর্যটনের দিক থেকে রাজশাহীর ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রাজশাহীর আমের রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। রাজশাহীর উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই চিড়িয়াখানার আধুনিকায়ন এবং নতুন পশুপাখি আনার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছি। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আজকের এই পরিদর্শন ও মতবিনিময় রাজশাহীর জন্য একটি আনন্দের বিষয়।

তিনি আরও বলেন, সকলের সহযোগিতায় রাজশাহীকে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহিনুল হাসান, রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ, রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমানসহ অনেকে।

রাসিক সচিব মো. সোহেল রানার সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাংস ব্যবসায়ী সমিতির সদস্য ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে শাহ মখদুম বিমানবন্দরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

পরে বৃষ্টি উপেক্ষা করে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের তালাইমারি এলাকায় প্রস্তাবিত আধুনিক কসাইখানা নির্মাণের স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় রাসিক প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ জুলাই ২০২৬
আরও খবর
উজানের ঢলে রাজশাহীতে পদ্মার পানি বাড়ছে, নিম্নাঞ্চলের চরে প্রবেশ শুরু

বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্যা পরিস্থিতির জন্য অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করলেন রুহুল কবির রিজভী

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ৭ জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি

‘শুধু চারা রোপণ নয়, প্রতিটি গাছের শিশুর মতো যত্ন নিতে হবে’

রাজশাহীর ঐতিহ্য ফিরিয়ে আনতে চিড়িয়াখানা উন্নয়নের ঘোষণা

রাজশাহী সেনানিবাসের ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

জরিমানার পরও থামেনি অবৈধ বালু উত্তোলন-প্রশাসনকে ম্যানেজ’ করার দাবি

দৈনিক উপচার