বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমরাজশাহীরাজশাহীর পবায় ছিনতাইকারীর হামলায় নারী আহত

রাজশাহীর পবায় ছিনতাইকারীর হামলায় নারী আহত

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর পবা থানার তালগাছী-মাধাপাড়া এলাকায় অজ্ঞাতনামা ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। আহত নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নারী হলেন মনি আক্তার (৫০)। তিনি রাজশাহী জেলার বাগমারা উপজেলার মচমইল সৈয়দপুর এলাকার বাসিন্দা এবং শফিকুল ইসলামের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পথচারী রেন্টু নামের এক ব্যক্তি তাকে উদ্ধার করে সকাল প্রায় ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তথ্যমতে, রাজশাহী মহানগরীর পবা থানার তালগাছী-মাধাপাড়া এলাকায় অজ্ঞাতনামা ছিনতাইকারীর হামলার শিকার হন মনি আক্তার। হামলার সময় তাকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তবে ছিনতাইকারী বা হামলাকারীদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় পবা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ জুলাই ২০২৬
দৈনিক উপচার