সোমবার , ১৩ জুলাই ২০২৬
হোমরাজশাহীচারঘাট পৌরসভা পরিদর্শনে এমপি আবু সাইদ চাঁদ

চারঘাট পৌরসভা পরিদর্শনে এমপি আবু সাইদ চাঁদ

সেবার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ
favicon
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো চারঘাট পৌরসভা পরিদর্শন করেছেন। এ সময় তিনি পৌরসভার সার্বিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প এবং নাগরিক সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি জনগণের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

রোববার (১২ জুলাই) সকালে চারঘাট পৌরসভার সহকারী প্রকৌশলী মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার হঠাৎ করেই সংসদ সদস্য আবু সাইদ চাঁদ চারঘাট পৌরসভা পরিদর্শনে আসেন। নির্বাচিত হওয়ার পর এটিই ছিল তার প্রথম পৌরসভা পরিদর্শন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণে সেবার মান আরও উন্নত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতির সুযোগ নেই। সরকারি বরাদ্দ যথাযথভাবে ও স্বচ্ছতার সঙ্গে ব্যয় নিশ্চিত করতে হবে, যাতে জনগণ এর সুফল পায়।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, জনগণের সেবাই হবে প্রধান অগ্রাধিকার। দায়িত্ব পালনে জবাবদিহিতা, সততা ও আন্তরিকতা বজায় রেখে কাজ করতে হবে।

পরিদর্শনের শেষে সংসদ সদস্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ জুলাই ২০২৬
দৈনিক উপচার