শনিবার , ১১ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন

‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল লেনদেনে নতুন দিগন্তের সূচনা
favicon
স্টাফ রিপোর্টার :
‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল আর্থিক লেনদেন সম্প্রসারণ এবং ‘এক দেশ, এক QR লেনদেন-Bangla QR’ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে ‘ক্যাশলেস রাজশাহী’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে পুবালী ব্যাংক পিএলসি। নগরীতে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকটির রাজশাহী অঞ্চলের ১৪টি নতুন ইলেকট্রনিক বুথের ভার্চুয়াল উদ্বোধন করা হয়, যা নগর ও আশপাশের এলাকায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করবে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরীর হোটেল গ্র্যান্ড রিভার ভিউ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পুবালী ব্যাংকের পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি হচ্ছে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থা। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ, সহজ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক এবং পুবালী ব্যাংকের মতো প্রতিষ্ঠানের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। নগদ অর্থের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়ানো গেলে আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুসংহত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে পুবালী ব্যাংক দেশব্যাপী আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে তোলা এবং দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও উদ্ভাবনী, গ্রাহকবান্ধব ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পুবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খান বলেন, দেশের আর্থিক খাতকে আরও আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। Bangla QR ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একই কিউআর কোড ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারবেন, যা ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন শুধু সময় ও ব্যয় সাশ্রয় করে না, বরং আর্থিক লেনদেনে নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘এক দেশ, এক QR লেনদেন—Bangla QR’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, সমন্বিত ও কার্যকর করা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো. রবিউল আলম, উপ-মহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের পরিচালক মো. বায়েজীদ সরকার ও মো. নাজিম উদ্দিনসহ পুবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শেষপর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী অঞ্চলের ১৪টি নতুন ইলেকট্রনিক বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পুবালী ব্যাংকের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের ফলে গ্রাহকরা আরও সহজ, দ্রুত, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি রাজশাহীতে ক্যাশলেস লেনদেনের প্রসারে নতুন গতি সঞ্চার হবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণ আরও বেগবান হবে।

‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১১ জুলাই ২০২৬
দৈনিক উপচার