দুর্গাপুরে ৯৯ অসহায় পরিবারের স্বাবলম্বিতার নতুন দিগন্ত
কাতার চ্যারিটির উদ্যোগে অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ
রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাতার চ্যারিটির অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ৯৯ জন সুবিধাভোগীর মাঝে অটোরিকশা, অটোমিল ও কার্গো ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সবুর আলীর সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার ৪৫ জন এবং পুঠিয়া উপজেলার ৫৪ জনসহ মোট ৯৯ জন সুবিধাভোগীর হাতে অটোরিকশা, অটোমিল (গ্রাইন্ডার মেশিন) ও কার্গো ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। তিনি বলেন, কাতার চ্যারিটির অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্প কেবল উপকরণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর উদ্যোগ। তিনি উপকারভোগীদের আন্তরিকতার সঙ্গে এসব উপকরণ ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখার আহ্বান জানান। একই সঙ্গে দারিদ্র্য দূরীকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, কাতার চ্যারিটি বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল-মোতাইর, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সংস্থাটির চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফ এবং উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম. এ. মতিন।
এছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মদ রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস. এম. আকবর আলী বাবলু ও আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, কিসমতগনকৈড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল ও গোলাম মোর্তুজা, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলামিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের আয়বর্ধক সহায়তা দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিজস্ব আয়ের পথ তৈরি হলে সুবিধাভোগীরা পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করার পাশাপাশি সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। অনুষ্ঠানের শেষে সুবিধাভোগীরা এমন উদ্যোগ গ্রহণের জন্য কাতার চ্যারিটি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।