বৃহস্পতিবার , ০৯ জুলাই ২০২৬
হোমরাজশাহীপ্রতারণার মামলায় মহানন্দা এগ্রোকেয়ারের এমডি গ্রেপ্তার

প্রতারণার মামলায় মহানন্দা এগ্রোকেয়ারের এমডি গ্রেপ্তার

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মহানন্দা এগ্রোকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে নগরীর উপশহরের ২ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার সকালে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি প্রতারণার মামলায় আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, মহানন্দা এগ্রোকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম এবং তাঁর স্ত্রী কোম্পানির চেয়ারম্যান জেসমিন আরা খাতুনের বিরুদ্ধে অংশীদারত্ব ও লভ্যাংশ দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

এর আগে গত ১২ এপ্রিল রাতে একই অভিযোগে জেসমিন আরা খাতুনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি আদালত থেকে জামিন পান। বর্তমানে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো বিচারাধীন রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, মহানন্দা এগ্রোকেয়ারে বিনিয়োগ করলে লাভ দেওয়া হবে কিংবা কোম্পানির অংশীদার করা হবে—এমন আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়। টাকা গ্রহণের সময় চুক্তিপত্র ও চেক দেওয়া হলেও পরে প্রতিশ্রুতি অনুযায়ী লভ্যাংশ বা অংশীদারত্ব দেওয়া হয়নি। টাকা ফেরত চাইলে উল্টো মামলা ও হয়রানির ভয় দেখানোর অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রী জেসমিন আরা খাতুনের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ছয়টি, নাটোর, যশোর ও বগুড়ায় একটি করে মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি চেক জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা হয়েছে।

মহানন্দা এগ্রোকেয়ার লিমিটেডের প্রধান কার্যালয় রাজশাহী শিল্পনগরীর বি-৩২৭ নম্বর কারখানায় অবস্থিত। বর্তমানে কার্যালয়টি বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির ভবন মালিকও প্রতারণার অভিযোগে ওই দম্পতির বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে জেসমিন আরা খাতুন জামিনে মুক্ত হওয়ার পর ভুক্তভোগীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় সাতজনকে আসামি করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। মামলায় প্রধান আসামি করা হয়েছে রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকার আলমগীর কবিরকে। তিনি এর আগে জেসমিন আরার বিরুদ্ধে ১০ লাখ টাকার এবং আমিনুল ইসলামের বিরুদ্ধে ৩১ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে আদালতে মামলা করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম দাবি করেছেন, ব্যবসার উদ্দেশ্যে তিনি টাকা নিয়েছিলেন। পরে তিনি ধীরে ধীরে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করা হয়েছে এবং মামলায় টাকার পরিমাণ বাড়িয়ে দেখানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আদালতে প্রয়োজনীয় প্রতিবেদন দাখিল করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ জুলাই ২০২৬
দৈনিক উপচার