রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীতে ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে বিদায় সংবর্ধনা

রাজশাহীতে ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে বিদায় সংবর্ধনা

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডির বদলিজনিত বিদায় উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

অনুষ্ঠানে বক্তারা ডিআইজি মোহাম্মদ শাহজাহানের কর্মজীবনের বিভিন্ন সাফল্য, পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনের সময় তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে রাজশাহী রেঞ্জে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ডিআইজি মোহাম্মদ শাহজাহানের কর্মদক্ষতা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, একজন দক্ষ, বিচক্ষণ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি সহকর্মীদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরএমপির পক্ষ থেকে ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনার মাধ্যমে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মো. শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বিদায়ী ডিআইজি মোহাম্মদ শাহজাহানের দীর্ঘ কর্মজীবনের অবদানকে সম্মান জানিয়ে উপস্থিত কর্মকর্তারা তাঁর সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ জুলাই ২০২৬
আরও খবর
'দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে': আইএইচটিতে ভূমিমন্ত্রী মিনু

'সবার আগে বাংলাদেশ' নীতিতে জাতিসংঘে দেশের স্বার্থ তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রয়োজনে চিঁড়া-মুড়ি নিয়ে ঢাকায় লংমার্চ হবে: ডা. শফিকুর রহমান

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

দৈনিক উপচার