বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমরাজশাহীরামেকে দুই ঘণ্টায় মিলবে সংক্রমণ পরীক্ষার ফল
৭২ ঘণ্টার অপেক্ষার অবসান

রামেকে দুই ঘণ্টায় মিলবে সংক্রমণ পরীক্ষার ফল

favicon
স্টাফ রিপোর্টার :-

 সংকটাপন্ন রোগীদের দ্রুত ও নির্ভুল চিকিৎসা নিশ্চিত করতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যুক্ত হয়েছে অত্যাধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ (BioFire FilmArray) প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে এতদিন যে ‘ব্লাড কালচার অ্যান্ড সেনসিভিটি’ পরীক্ষার ফল পেতে প্রায় ৭২ ঘণ্টা সময় লাগত, এখন তা পাওয়া যাবে মাত্র দুই ঘণ্টায়। চিকিৎসকদের মতে, এতে গুরুতর সংক্রমণে আক্রান্ত রোগীদের দ্রুত সঠিক চিকিৎসা শুরু করা সম্ভব হবে এবং জীবন রক্ষার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

সম্প্রতি রামেক হাসপাতালের আইসিইউ মাইক্রোবায়োলজি ল্যাবে আনুষ্ঠানিকভাবে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক এই যন্ত্র। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে এই প্রযুক্তি প্রথমবারের মতো চালু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মাল্টিপ্লেক্স পিসিআর প্রযুক্তিনির্ভর একটি আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা। মাত্র একটি পরীক্ষার মাধ্যমেই এটি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবীসহ ১০০টিরও বেশি রোগজীবাণু দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম। ফলে রোগীর শরীরে সংক্রমণের ধরন খুব অল্প সময়েই নির্ণয় করা সম্ভব হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক নির্বাচন করে দ্রুত চিকিৎসা শুরু করা যাবে।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. আবু হেনা মুস্তফা কামাল জানান, চার বছর ধরে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে যন্ত্রটি সংগ্রহের চেষ্টা চলছিল। পরবর্তীতে বাংলাদেশে যন্ত্রটির আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে তারা হাসপাতালের আইসিইউর জন্য সম্পূর্ণ বিনামূল্যে যন্ত্রটি সংগ্রহ করতে সক্ষম হন।

আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্যমতে, অত্যাধুনিক এই ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিনটির বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। প্রতিটি পরীক্ষায় রোগীর খরচ হতে পারে ১৬ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতে রোগীদের জন্য এই প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার বিষয়ে কাজ করছে।

রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে যন্ত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক দেবকিশোর গুপ্ত। তিনি বলেন, গুরুতর সংক্রমণে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দ্রুত রোগজীবাণু শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যে সুনির্দিষ্ট রোগজীবাণু শনাক্ত করে সময়মতো কার্যকর চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এর ফলে রাজশাহীসহ উত্তর-পশ্চিমাঞ্চলের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।

চিকিৎসকদের মতে, এতদিন ব্লাড কালচার পরীক্ষার ফল পেতে প্রায় তিন দিন সময় লাগায় অনেক ক্ষেত্রে রোগীদের অনুমানভিত্তিক অ্যান্টিবায়োটিক দিতে হতো। এতে কখনো কখনো চিকিৎসা জটিল হয়ে পড়ত এবং রোগীর সুস্থ হতে বেশি সময় লাগত। নতুন এই প্রযুক্তির মাধ্যমে মাত্র দুই ঘণ্টার মধ্যে রোগজীবাণু শনাক্ত হওয়ায় চিকিৎসকরা দ্রুত সঠিক অ্যান্টিবায়োটিক নির্বাচন করতে পারবেন। এতে আইসিইউসহ সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, অত্যাধুনিক এই প্রযুক্তি সংযোজনের মাধ্যমে শুধু রাজশাহী নয়, উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা গুরুতর রোগীরাও দ্রুত, আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা লাভ করবেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০২ জুলাই ২০২৬
দৈনিক উপচার