বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমরাজশাহীআরএমপির বোয়ালিয়া মডেল থানার প্রথম নারী ওসি মাসুমা মুস্তারীকে ফুলেল শুভেচ্ছা

আরএমপির বোয়ালিয়া মডেল থানার প্রথম নারী ওসি মাসুমা মুস্তারীকে ফুলেল শুভেচ্ছা

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার প্রথম নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসুমা মুস্তারী। নতুন কর্মস্থলে যোগদানের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিজয় বাংলা নিউজের রাজশাহী জেলা প্রতিনিধি জেসিকা শেখ।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান গাজী। তিনি বলেন, বোয়ালিয়া মডেল থানার নতুন ওসি মাসুমা মুস্তারী পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং নগরবাসীকে সর্বোচ্চ সেবা প্রদানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

নবনিযুক্ত ওসি মাসুমা মুস্তারী বলেন, জনগণের আস্থা অর্জনই হবে তার প্রধান লক্ষ্য। অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, নারী, শিশু ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি থানায় আগত সেবা প্রত্যাশীদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা প্রদানে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ লক্ষ্যে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

রাজশাহী নগরবাসীর প্রত্যাশা, ওসি মাসুমা মুস্তারীর নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানার কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে থানা পুলিশের সেবার মান আরও উন্নত হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০১ জুলাই ২০২৬
দৈনিক উপচার