বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদদুষ্টের দমন করে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তোলা হবে

দুষ্টের দমন করে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তোলা হবে

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
favicon
স্টাফ রিপোর্টার :-

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, দুষ্টের দমন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তোলা হবে। ভালো মানুষের জন্য এই নগরীকে আরও নিরাপদ ও বসবাস উপযোগী করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপি সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, "আজ থেকে ৩৪ বছর আগে গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই আরএমপি রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।"

তিনি আরও বলেন, "আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।"

আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ বাহিনীর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী তাদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। তিনি আরএমপির প্রতিষ্ঠার ইতিহাস, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে নাগরিকবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে আরএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আরএমপি সদর দপ্তরে এসে শেষ হয়। র‍্যালিতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক, প্রশাসনিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল এবং বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০১ জুলাই ২০২৬
দৈনিক উপচার