মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমরাজশাহীইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, ২৮ জুন রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসির একটি গোয়েন্দা দল জানতে পারে মোহনপুর থানার হরিদাগাছি মৌজার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় ইয়াবা ও জাল টাকা মজুদ রাখা হয়েছে। পরে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জনৈক মো. শহীদুল্লাহর লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেডের অফিস কক্ষ থেকে মোহনপুর উপজেলার বাসিন্দা মো. নায়েব আলী (৪৩)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মো. শহীদুল্লাহ (রাজু) (৫৫) কৌশলে পালিয়ে যান।

র‌্যাব জানায়, গ্রেপ্তার নায়েব আলীর হেফাজত থেকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার নায়েব আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার নায়েব আলীর বিরুদ্ধে মোহনপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৯ জুন ২০২৬
দৈনিক উপচার