মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমরাজশাহীদুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কঠোর অবস্থান
favicon
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লায়লা নূর তানজু।

সভায় সভাপতির বক্তব্যে লায়লা নূর তানজু বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে যেকোনো ধরনের অপরাধ, বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি সকলের সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দুর্গাপুর গড়ে তোলার আহ্বান জানান।

সভায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বক্তব্য দেন। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সভায় তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম. শামীম আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইউসুফ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আ. কাদীর।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মোর্তজা মৃধা, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সকল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা।

সভার শেষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি, তথ্য আদান-প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৯ জুন ২০২৬
দৈনিক উপচার