সোমবার , ২৯ জুন ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে ডিবির অভিযানে ছাদ থেকে লাফ

রাজশাহীতে ডিবির অভিযানে ছাদ থেকে লাফ

আহত স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেক
favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে ডিবির অভিযানে ছাদ থেকে লাফ

রাজশাহী মহানগরীতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে গেলে ভবনের ছাদ থেকে পাশের ভবনের ছাদে লাফ দিয়ে আহত হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। এ সময় তার ডান পা ভেঙে যায়। তার সঙ্গে থাকা আরও একজনও আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে গভীর রাতে বিপুল সংখ্যক নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হন।

শনিবার (২৭ জুন) রাত প্রায় ১১টার দিকে নগরের বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান জানান, ঘটনার সময় মীর তারেক জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাসের বাসায় অবস্থান করছিলেন। এ সময় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অন্য এক মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ওই ভবনে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মীর তারেক পাশের ভবনের ছাদে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তার ডান পা ভেঙে যায়। তার সঙ্গে থাকা আরও একজনও আহত হন।

আরএমপির মুখপাত্র বলেন, "পুলিশ মীর তারেককে গ্রেপ্তার করতে যায়নি। অন্য এক আসামিকে ধরতেই ওই ভবনে অভিযান চালানো হয়েছিল। পরে ভুল বোঝাবুঝির বিষয়টি বুঝতে পেরে পুলিশ সেখান থেকে ফিরে আসে।"

অভিযানের সময় মীর তারেক নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দাবি করেন, পুলিশ তাকে ঘিরে ফেলেছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। তিনি নেতাকর্মীদের দ্রুত ঘটনাস্থলে আসার আহ্বান জানান।

ফেসবুক লাইভে নিজের পরিচয় দিয়ে তিনি বলেন, "আমি স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগরের সভাপতি। আমার ডান পা ভেঙে গেছে। আমাকে যদি থানায় নিতে হয়, আমাদের লাশের ওপর দিয়ে নিতে হবে। তদন্ত ছাড়াই আমাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। পুলিশ ডাকলে আমি নিজেই থানায় যেতাম।"

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইভের পরপরই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজশাহী মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ঘটনাস্থলে পৌঁছায়। কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও রাত ১২টা ৫৫ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুলিশ ধীরে ধীরে সেখান থেকে সরে যায়।

এরপর রাত ১টা ১২ মিনিটের দিকে প্রায় শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ছাদ থেকে আহত মীর তারেককে উদ্ধার করেন।

এ সময় ভবনের সিসিটিভি ক্যামেরা ঢেকে রাখা এবং সংবাদকর্মীদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।

এর আগে গত ২১ জুন নগরের শাহমখদুম থানার ছায়ানীড় এলাকায় মীর তারেকের বাসায় গুলিবিদ্ধ হন ফয়সাল বাঁধন নামে এক যুবক। ওই ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের দাবি করে পুলিশ একটি মামলা দায়ের করে।

এ ছাড়া গত বছরের ৭ মার্চ নগরের দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রিকশাচালক গোলাম হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামিও মীর তারেক। তবে পুলিশ জানিয়েছে, ওই হত্যা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ঘটনার প্রকৃত কারণ এবং অভিযানের প্রেক্ষাপট নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রাজশাহীতে ডিবির অভিযানে ছাদ থেকে লাফ
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৮ জুন ২০২৬
দৈনিক উপচার