তানোরে ১ নারীকে পিটিয়ে জখম থানায় লিখিত অভিযোগ
রাজশাহীর তানোর উপজেলায় পূর্বশত্রুতার জেরে ইসমত আরা বিবি (৩০) নামে এক নারীকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন নারী ও যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৭ জুন) ভুক্তভোগী ইসমত আরা বাদী হয়ে তানোর থানায় ৬ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর বাধাইড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইধাড়া গ্রামের বাসিন্দা ইসমত আরা বিবির সঙ্গে একই গ্রামের আবু ওহাব, মাইনুল ইসলাম, তহুরা বেগম, রহিমা বিবি, নার্গিস বিবি ও নয়ন আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার (২৬ জুন) দুপুরে অভিযুক্তরা ইসমত আরার বাড়ির সামনে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে। হামলায় ইসমত আরার মুখ, হাত, পা, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর ভুক্তভোগী ইসমত আরা বিবি অভিযুক্তদের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মাসুদ পারভেজ বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।