রবিবার , ২৮ জুন ২০২৬
হোমরাজশাহীরাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা

রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (২৭ জুন) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি নবনির্বাচিত নেতাদের দায়িত্বশীল ও ইতিবাচক নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ইমন শেখ, সাংগঠনিক সম্পাদক নেহাল আহমেদ রায়হান, প্রচার সম্পাদক জুবাইদ হাসান যতনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে রাজশাহী কলেজ ছাত্রদলের নেতারা সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা এবং শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে তারা বিভিন্ন জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।

এ সময় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষার মানোন্নয়ন, তরুণদের ইতিবাচক নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতেও গঠনমূলক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৭ জুন ২০২৬
দৈনিক উপচার