বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি।
শনিবার এক যৌথ শুভেচ্ছা বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, দক্ষ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখা আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে বলে তারা আশাবাদী।
নেতৃদ্বয় বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার বিকাশে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
যৌথ শুভেচ্ছা বার্তায় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, ব্যক্তিগত ও সাংগঠনিক সাফল্য কামনা করেন। পাশাপাশি সংগঠনটির সার্বিক উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করে তারা আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত কমিটি রাজশাহীর ফটো সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।