বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমরাজশাহীআরএমপির মাদকবিরোধী টিমের সাঁড়াশি অভিযান

আরএমপির মাদকবিরোধী টিমের সাঁড়াশি অভিযান

এসকাফ সিরাপসহ আটক ৩
favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৯ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আটক তিনজন হচ্ছে সিহাব (২১),সাগর (২৩) ও রাজিব(২২)।

মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ১১টার দিকে নগরীর মতিহার থানার চরসাতবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকাল ১১টায় মতিহার থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত করতে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পাশাপাশি একটি বিশেষ মাদকবিরোধী টিম গঠন করা হয়েছে। টিমটি বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সরাসরি কমিশনারের নির্দেশনায় অভিযান পরিচালনা করছে এবং ইতোমধ্যে বেশ কয়েকটি সফল অভিযান সম্পন্ন করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চরসাতবাড়ীয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপসহ রাজিব ও সিহাব নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুল ও ইব্রাহিমের বাড়িতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোট ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান আরও বলেন, মাদকের বিরুদ্ধে আরএমপির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। মহানগরীকে মাদকমুক্ত রাখতে বিশেষ মাদকবিরোধী টিমের কার্যক্রম আরও জোরদার করা হবে।

পুলিশের এই অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৪ জুন ২০২৬
দৈনিক উপচার