সোমবার , ২২ জুন ২০২৬
হোমরাজশাহীঅবৈধ কমিটি বাতিলের দাবিতে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

অবৈধ কমিটি বাতিলের দাবিতে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, গঠিত কমিটিতে অছাত্র, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি, ইভটিজিংকারী এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাতাদের (টিকটকার) স্থান দেওয়া হয়েছে, যা ছাত্র রাজনীতির আদর্শ ও সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী।

রোববার (২১ জুন) দুপুর ১২টায় রাজশাহী সিটি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজের বিভিন্ন একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের সামনে প্রদক্ষিণ করে ক্যাম্পাস চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা নবগঠিত কমিটিকে “অবাঞ্ছিত” আখ্যা দিয়ে দাবি করেন, বিতর্কিত এই কমিটির সদস্যদের অনেককে সাধারণ শিক্ষার্থীরা চেনেন না। তাদের অভিযোগ, সাম্প্রতিক কিংবা অতীতের কোনো আন্দোলন-সংগ্রামে এসব ব্যক্তির সক্রিয় ভূমিকা ছিল না। অথচ দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, কমিটিতে এমন কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, নারী বিদ্বেষী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া কয়েকজন বিবাহিত ব্যক্তি এবং সন্তানের পিতাকেও ছাত্রদলের কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা, যা ছাত্র সংগঠনের প্রচলিত নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

বক্তারা বলেন, “যারা আন্দোলন করতে গিয়ে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন না করে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে আনা হয়েছে। এর ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তারা মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নবগঠিত কমিটির গঠন প্রক্রিয়া ও সদস্যদের যোগ্যতা নিয়ে নিরপেক্ষ তদন্ত করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত কমিটি বাতিল করে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, শুধু রাজশাহী সিটি কলেজেই নয়, দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে একই ধরনের বিতর্ক দেখা যাচ্ছে, যা সংগঠনের জন্য উদ্বেগজনক। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করে বিষয়টি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখার আহ্বান জানান। একইসঙ্গে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়ার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, যুগ্ম আহ্বায়ক তাফাকুল ইসলাম সৈকত, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন এবং ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও সিটি কলেজের ছাত্রনেতা আন নাফি খান মনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ জুন ২০২৬
দৈনিক উপচার