রবিবার , ১৪ জুন ২০২৬
হোমরাজশাহীগোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

favicon
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে “তুমিই বাংলাদেশ”একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। রহনপুর ইউনিয়নের শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়াম প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

পরে শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়ামে কাজিগ্রাম ফুটবল দল বনাম তুমিই বাংলাদেশ ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুরু আলোচনা সভায় বক্তব্য দেন- নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সাহবুব হাসান,নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর  এডুকেশন এর প্রধান সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো: তৌহিদ সারোয়ার, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. গোলাম সারোয়ার ও ক্রীড়া সংগঠক ফিরোজ কবির।

এসময় তুমিই বাংলাদেশ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,  মাদক একটি পরিবার, সমাজ ও সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের মূল কারণ । এর গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে আমাদের সম্মিলিত সচেতনতা ও কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে । "মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন"-এই হোক আমাদের অঙ্গীকার । শেষে তুমিই বাংলাদেশের পক্ষ থেকে কাজিগ্রাম ক্রীড়া সংঘকে খেলার বল,এঙ্কেল্ট ও অন্যান্য খেলার সামগ্রী উপহার দেওয়া হয়

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ জুন ২০২৬
দৈনিক উপচার