শুক্রবার , ১২ জুন ২০২৬
হোমরাজশাহীনিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত

নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত

আংশিক খাজনা’ চালুর প্রস্তাব ইউএনওর
favicon
আনোয়ার হোসেন লিটন, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

 নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, সেবার মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও সহজ ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলার বাহাদুরপুর-শ্রীমন্তপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।

বাহাদুরপুর-শ্রীমন্তপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রুবেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মোরশেদা খাতুন।

গণশুনানিতে ইউনিয়নের বিভিন্ন এলাকার সেবাগ্রহীতারা সরাসরি তাদের জমিজমা সংক্রান্ত সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এ সময় মিউটেশন (নামজারি), ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংশোধন (DLRMS), খাস জমি বন্দোবস্ত, ভিপি কেসের লিজ নবায়নসহ বিভিন্ন বিষয়ে আবেদন গ্রহণ করা হয় এবং তাৎক্ষণিক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, “উপজেলায় প্রতি মাসে এক হাজারেরও বেশি নামজারি আবেদন জমা পড়ে। কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে আবেদন বাতিল হয়ে যায়। এছাড়া জটিল দলিল যাচাইয়ের জন্যও অতিরিক্ত সময় প্রয়োজন হয়।”

তিনি আরও বলেন, “নিয়মের বাইরে গিয়ে কাজ করার সুযোগ নেই। তবে অফিসের রেকর্ড ও তথ্য যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদানের চেষ্টা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে।”

সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. মোরশেদা খাতুন বলেন, “একটি বড় খতিয়ানে একাধিক অংশীদার থাকলে বর্তমানে সবার খাজনা একসঙ্গে পরিশোধ ছাড়া আংশিক খাজনা গ্রহণের সুযোগ নেই। ফলে জমি রেজিস্ট্রেশনের সময় সাধারণ মানুষকে নানা ধরনের জটিলতা ও ভোগান্তির মুখে পড়তে হয়।”

তিনি জানান, এ সমস্যা সমাধানের লক্ষ্যে ‘আংশিক খাজনা’ চালুর একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে সেবা আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিন আলম, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলী, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গ্রামের সেবাগ্রহীতারা।

অংশগ্রহণকারীরা এ ধরনের গণশুনানিকে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে একটি কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান। :::

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১১ জুন ২০২৬
দৈনিক উপচার