মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমরাজশাহীসারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইয়ের মৃত্যু

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইয়ের মৃত্যু

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে জীবন রহমান (৪৫) নামে এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে প্রশিক্ষণের অংশ হিসেবে দৌড়ানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জীবন রহমান ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ছিলেন।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি ছিল। বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে দৌড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন জীবন রহমান। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জীবন রহমান হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। একাডেমির অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও পুলিশ সুপার (প্রশাসন)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তিনি বিষয়টি অবগত হয়েছেন এবং এ-সংক্রান্ত আইনি প্রক্রিয়া চারঘাট থানায় সম্পন্ন হবে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।#

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৮ জুন ২০২৬
দৈনিক উপচার