মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদজনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা দিলেন রাজশাহীর পুলিশ সুপার

জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা দিলেন রাজশাহীর পুলিশ সুপার

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা সোমবার (৮ জুন) যথাক্রমে সকাল ৭:৩০, ৯:৩০ এবং ১১:০০ টায় অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোর সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যদের আবেদন-অনুরোধ মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পুলিশিং কার্যক্রম আরও জোরদার করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা দ্রুত বাস্তবায়ন এবং থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।

পুলিশ সুপার উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

সভাগুলোতে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৮ জুন ২০২৬
দৈনিক উপচার