তানোরে পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ২জন গ্রেফতার
রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ পিচ ইয়াবাসহ ২ জন গ্রেফতার।তানোর থানার (ওসি) এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় তানোর থানার এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন। আসামীরা হলেন,সমসসপুর গ্রামের গোলাম রসুলের পুত্র দেলোয়ার হোসেন(৩৬) ও কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল আশরাফুল কারিগরের পুত্র সোহান কারিগর(২০)।থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসব আসামীরা দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে লবাতলা জোড়া ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তা থেকে ৭ টি মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ জানান, আসামীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।এই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গোপন সংবাদের ভিত্তিতে তাদের ২৯ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।