মঙ্গলবার , ০৫ মে ২০২৬
হোমসারাদেশনিয়ামতপুরে ‎হুইল চেয়ার, সুবর্ণ নাগরিক পরিচয় ও খাস পুকুরের সাইনবোর্ড বিতরণ

নিয়ামতপুরে ‎হুইল চেয়ার, সুবর্ণ নাগরিক পরিচয় ও খাস পুকুরের সাইনবোর্ড বিতরণ

favicon
এস এম রকিবুল হাসান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, সুবর্ণ নাগরিকদের পরিচয়পত্র প্রদান এবং খাস পুকুরের সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।

আজ ‎( ৪মে) সোমবার  সকাল ১১টায় উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা খাতুন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

‎এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সাংবাদিকবৃন্দ।

‎অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৭টি হুইল চেয়ার ও গরীব অসহায়দের মাঝে ৪০ প্যাকেট শুকনা খাবার দেওয়া হয় এবং ১৫ জন সুবর্ণ নাগরিকের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এছাড়া সরকারি খাস পুকুরের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ৮০টি সাইনবোর্ড বিতরণ করা হয়।

‎এছাড়াও ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৫ জনকে ঢেউটিন এবং জনপ্রতি ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৪ মে ২০২৬
দৈনিক উপচার