সোমবার , ০৪ মে ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে মনোমুগ্ধকর পরিবেশনায় পালিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস

রাজশাহীতে মনোমুগ্ধকর পরিবেশনায় পালিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস

favicon
স্টাফ রিপোর্টার:-

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ও মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস। প্রায় দুই শতাধিক বিভিন্ন বয়সী নৃত্যশিল্পীর অংশগ্রহণে জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর মিলনায়তন পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসবে। “অপরাহ্নের নৃত্য” শিরোনামের এ নৃত্যানুষ্ঠানের শুরুতেই শুদ্ধ নৃত্য চর্চাকারী স্থানীয় বিভিন্ন নৃত্যশিল্পী প্রতিষ্ঠানের পরিচালক ও প্রশিক্ষকরা “ও আলোর পদযাত্রী” গানের সাথে দলগতভাবে নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন।

বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা রাজশাহী শাখা-এর উদ্যোগে এবং স্থানীয় শীর্ষস্থানীয় নৃত্যশিল্পী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় দিবসটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। পুরো অনুষ্ঠানটি মিলনায়তনে উপস্থিত দর্শকদের জন্য এক ভিন্নমাত্রার সাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা), প্রশাসক, জেলা পরিষদ, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং এবং জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর জেলা কালচারাল অফিসার ড. ফারুক ফয়সাল। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন ছোটন। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নৃত্যগুরু হাসিব পান্না। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা রাজশাহী শাখার সাবেক সহ-সভাপতি কাবেরী সরকার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাংগঠনিক সম্পাদক নৃত্যশিল্পী সোনিয়া পাল ওলি।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নৃত্যশিল্প ও নৃত্যশিল্পীরা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে নৃত্যের নামে কিছু অনাকাঙ্ক্ষিত অশ্লীলতা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও তারা মন্তব্য করেন। তারা বলেন, নৃত্যশিল্পের ছদ্মাবরণে সৃষ্ট এসব অপসংস্কৃতি থেকে সমাজকে রক্ষা করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, এজন্য শুদ্ধ নৃত্যচর্চাকারীদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের “অপরাহ্নের নৃত্য” পর্বে অংশগ্রহণ করে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী, স্পন্দন নৃত্যালয়, ঝংকার নৃত্য শিল্পী গোষ্ঠী, উৎপত্তি নৃত্যাশ্রম, নৃত্যুকুঞ্জ, রিমঝিম সাংস্কৃতিক গোষ্ঠী, ছন্দ নৃত্য শিল্পী গোষ্ঠী, চিত্রগীতি নৃত্য শিক্ষালয়, শাপলা কালচারাল স্কুল, সোহাগ ডান্স গ্রুপ, জেলা শিশু একাডেমির নৃত্য বিভাগ এবং রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক শিরাজী ফেরদৌস ইমন। প্রাণবন্ত এই আয়োজন রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মত দিয়েছেন উপস্থিত অতিথি ও সংস্কৃতিকর্মীরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৩ মে ২০২৬
দৈনিক উপচার