বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমসারাদেশনওগাঁর মান্দায় লরিসহ তেল মজুতকালে ব্যবসায়ী আটক
পলাতক সহযোগীর সন্ধানে পুলিশ

নওগাঁর মান্দায় লরিসহ তেল মজুতকালে ব্যবসায়ী আটক

favicon
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ

আটককৃত তেলবাহী লরি

নওগাঁর মান্দায় লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করার সময় এরশাদ আলী (৪০) নামে এক অসাধু ব্যবসায়ী ও লরি চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক এরশাদ আলী উপজেলার চক বাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে বৈদ্যপুর বাজারের জনতা ব্যাংক ভবনে বসবাস করেন। অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তারা জানান, এই সিন্ডিকেটের সঙ্গে মঞ্জুরুল নামে অপর এক ব্যবসায়ী জড়িত রয়েছেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে। তবে আটক লরি চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গভীর রাতে লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ২টার দিকে অভিযান চালায় মান্দা থানা পুলিশ।অভিযানে হাতেনাতে ব্যবসায়ী এরশাদ ও চালককে আটক করা হয়। এসময় তেলবাহী লরিটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি বলেন, "বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রের পলাতক সদস্য মঞ্জুরুলকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।" জনস্বার্থে এই ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩০ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার