চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত
“আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ যৌথভাবে “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাকিব হাসান তরফদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ এন এম ওয়াসিম ফিরোজ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক জনাব মোঃ আবু সাঈদ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, পরিবহন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা শব্দদূষণের কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ জন্য সমন্বিত উদ্যোগ ও সকলের অংশগ্রহণ জরুরি।