নিয়ামতপুরে আড়াইলক্ষ টাকার ইয়াবাসহ আটক-২
নিয়ামতপুরে আড়াইলক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালিয়ে উপজেলার নেহেন্দা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে নেহেন্দা গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে মোশরাফুল ইসলাম (৪৫) ও আফাজ উদ্দীনের ছেলে একরামুল হক (৪০) এর দেহ তল্লাশী করে ৮’শ পিচ ইয়াবা উদ্ধার করে নিয়ামতপুর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, নিয়ামতপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদে জানতে পারেন যে, নেহেন্দা গ্রামের আশরাফুল ইসলামের বসত ভিটার আশে-পাশে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য আবস্থান করছে। এমন সংবাদে তিনি ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে মোশরাফুল ও একরামুলকে আটক করে পুলিশ।
এসময় মোশরাফুলে দেহ তল্লাশী করে ৬’শ পিচ ও একরামুলের দেহ তল্লাশী কওে ২’শ পিচ মোট ৮শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।